Salaf Academy নামে অনলাইন প্লাট ফর্মে দাওয়াতী কার্যক্রম শুরু
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আস্সালামু আলাইকুম,
الْحَمْدُ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَعُوذُ بِاللهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَات أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ أَمَّا بَعْدُ..
অনুবাদ-
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা তাঁর প্রশংসা করি এবং তাঁর কাছে সাহায্য চাই। আমরা আল্লাহর কাছে আমাদের প্রবৃত্তির অনিষ্ট হতে এবং আমাদের কার্যকলাপের নিকৃষ্টতা হতে আশ্রয় চাই। আল্লাহ্ যাকে সৎপথে পরিচালিত করেন, কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন, তার কোন পথপ্রদর্শক নাই। আমি সাক্ষ্য দেই যে, আল্লাহ্ ব্যতীত কোন ইলাহ নাই, তিনি এক, তাঁর কোন শরীক নাই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও তাঁর রসূল। অতঃপর...।"
আল্লাহ সুবহানাহো ওতায়ালার অশেষ মেহেরবানীতে বাংলাদেশ তথা বিশ্বের দাওয়াতী প্লাট ফর্মে গত ১২ নভেম্বর, ২০২১ তারিখে Salaf Academy নাম ধারণ করে তার পদচারণা শুরু করেছে।
এখান থেকে ইনশা'আল্লাহ আল্লাহ সুবহানাহো ও তায়ালার নির্দেশ ও রাসুল সা. এর দেখানো দাওয়াতী পদ্ধতি অবলম্বনের মাধ্যমে দ্বীন প্রচারের সর্বাত্বক চেষ্টা করা হবে।
-
এডমিন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন