উমর (রা.) এর কবরে প্রশ্ন করা নিয়ে মৌলভীর আজগোবী কিচ্ছা
গত ২৭ ডিসেম্বর, ২০২১ তারিখে আমার প্রাইমারি স্কুলের একজন শিক্ষকের জানাযায় উপস্থিত ছিলাম। জানাযার পূর্বে রিতি অনুযায়ী আলীম বা গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করে থাকেন সেখানে আমার গ্রামের এক মৌলভী বক্তব্য প্রদান করেন, তিনি বলেন "খলিফাতুল মুসলিমিনি হযরত উমর (রা.) মৃত্যুর পর কবরে রাখা হলে সওয়াল জওয়াব নেয়ার পর্বে ফেরেস্তারা যখন তাকে প্রশ্ন করেন মার রাব্বুকা মানে তোমার রব কে তখন তিনি তাদেরকে উল্টো প্রশ্ন করেন তোমার রব্ব কে। তখন ফেরেস্তারা এক জন আরেক জনের দিকে হা করে চেয়ে থাকেন। তারা মনে মনে বলেন এ কি রে বাবা আসলাম পরীক্ষা নিতে এখন দেখি আমাদের পরীক্ষা দিতে হবে।তখন পাশের কবর থেকে রাসুল (সা.) বলেন তোমারা কাকে প্রশ্ন করছো তিনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরত উমর (রা.)। তারপর ফেরেস্তাগণ আর কোন প্রশ্ন না করে তারা চলে যান। আমরা আশা করি আজকের মরহুম (নাম ধরে) কে কোন প্রশ্ন ছাড়াই কবরের আজাব মাফ করে দিও আল্লাহ।"
ঘটনা শুনে আমার মনে যে কয়টি বিষয় মনে হয়েছে আমি তা বিবৃত করলাম-
- এ ঘটনা যে উমর (রা.) এর কবরে ঘটেছে তা ঐ মৌলভী জানলেন কিভাবে?
- রাসুল (সা.) জীবিত থাকাকালীন কিছু সাহাবীর কবরের ঘটনা আমরা জেনে থাকি হাদিস থেকে আমরা এটা ও জানি যে, উমর (রা.) রাসুল (সা.) এর পরে মৃত্যু বরণ করেছেন, তিনি ইসলামের দ্বীতিয় খলিফা।
- রাসুলের (সা.) মারা যাওয়ার পর সকল অহী বন্ধ হয়ে যায়।
- কবরের জীবন আমাদের বাস্তব জীবনের মতো নয়।
- সওয়াল জওয়াবের বিষয়গুলো রাসুল (সা.) এর অহী ছাড়া আর কারো মাধ্যমে জানার কোন দলীল নেই।
অতএব এই আজগোবী কিচ্ছা দিয়ে মৌলভী সাহেব নিজের মূর্খতাই প্রমাণ করেছেন।
আল্লাহ সুবহানাহো ও তায়ালা আমাদের জেনে বুঝে কথা বলা ও আমল করার তৌফিক দান করুন।
এডমিন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন