পোস্টগুলি

ডিসেম্বর, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

উমর (রা.) এর কবরে প্রশ্ন করা নিয়ে মৌলভীর আজগোবী কিচ্ছা

 গত ২৭ ডিসেম্বর, ২০২১ তারিখে আমার প্রাইমারি স্কুলের একজন শিক্ষকের জানাযায় উপস্থিত ছিলাম। জানাযার পূর্বে রিতি অনুযায়ী আলীম বা গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করে থাকেন সেখানে আমার গ্রামের এক মৌলভী বক্তব্য প্রদান করেন, তিনি বলেন "খলিফাতুল মুসলিমিনি হযরত উমর (রা.) মৃত্যুর পর কবরে রাখা হলে সওয়াল জওয়াব নেয়ার পর্বে ফেরেস্তারা যখন তাকে প্রশ্ন করেন মার রাব্বুকা মানে তোমার রব কে তখন তিনি তাদেরকে উল্টো প্রশ্ন করেন তোমার রব্ব কে। তখন ফেরেস্তারা এক জন আরেক জনের দিকে হা করে চেয়ে থাকেন। তারা মনে মনে বলেন এ কি রে বাবা আসলাম পরীক্ষা নিতে এখন দেখি আমাদের পরীক্ষা দিতে হবে। তখন পাশের কবর থেকে রাসুল (সা.) বলেন তোমারা কাকে প্রশ্ন করছো তিনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরত উমর (রা.)। তারপর ফেরেস্তাগণ আর কোন প্রশ্ন না করে তারা চলে যান। আমরা আশা করি আজকের মরহুম (নাম ধরে) কে কোন প্রশ্ন ছাড়াই কবরের আজাব মাফ করে দিও আল্লাহ।" ঘটনা শুনে আমার মনে যে কয়টি বিষয় মনে হয়েছে আমি তা বিবৃত করলাম- - এ ঘটনা যে উমর (রা.) এর কবরে ঘটেছে তা ঐ মৌলভী জানলেন কিভাবে? - রাসুল (সা.) জীবিত থাকাকালীন কিছু সাহাবীর কবরের ঘটনা আম...

Salaf Academy নামে অনলাইন প্লাট ফর্মে দাওয়াতী কার্যক্রম শুরু

বিসমিল্লাহির রাহমানির রাহিম আস্সালামু আলাইকুম,  الْحَمْدُ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَعُوذُ بِاللهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَات أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ أَمَّا بَعْدُ.. অনুবাদ- সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা তাঁর প্রশংসা করি এবং তাঁর কাছে সাহায্য চাই। আমরা আল্লাহর কাছে আমাদের প্রবৃত্তির অনিষ্ট হতে এবং আমাদের কার্যকলাপের নিকৃষ্টতা হতে আশ্রয় চাই। আল্লাহ্ যাকে সৎপথে পরিচালিত করেন, কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন, তার কোন পথপ্রদর্শক নাই। আমি সাক্ষ্য দেই যে, আল্লাহ্ ব্যতীত কোন ইলাহ নাই, তিনি এক, তাঁর কোন শরীক নাই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও তাঁর রসূল। অতঃপর...।"  আল্লাহ সুবহানাহো ওতায়ালার অশেষ মেহেরবানীতে বাংলাদেশ তথা বিশ্বের দাওয়াতী প্লাট ফর্মে গত ১২ নভেম্বর, ২০২১ তারিখে Salaf Academy নাম ধারণ করে তার পদচারণা শুরু করেছে।...